ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীর ৩ দিনের রিমান্ড

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ১২:৩৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১২:৩৩:০৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীর ৩ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরিবহন শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীনের আদালত এ আদেশ দেন। রিমান্ড শুনানি শেষে পাবলিক প্রসিকিউটর আইনজীবী আবুল কালাম আজাদ জাকির সাংবাদিকদের বলেন, পরিবহন শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। 


তিনি আরও বলেন, আমরা আশা করছি তাকে রিমান্ডে নেওয়ার পর মূল রহস্য উদঘাটন হবে। এর ঘটনার সঙ্গে কারা জড়িত সব কিছু বের হয়ে আসবে।এর আগে গত বছরের ২৪ আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁও থানা এ মামলা দায়ের করেন।
কুলসুম বেগম মামলায় উল্লেখ করেন, তার ছেলে কাঁচপুর বিসিক শিল্প নগরীর মক্কা ইন্ড্রাস্ট্রিজের কাজ করতেন। গত ৪ আগস্ট সাড়ে ৫টার দিকে আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক জোট হয়ে শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর কলাপট্টি এলাকায় হামলাকারীদের ছোঁড়া গুলিতে আশিক মিয়াসহ ১৫ জন আহত হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান।এ ঘটনায় ১২২ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান