ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

১৬ বছরের নিচের শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধের পক্ষে বিল গেটস

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৪:৪৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৪:৪৮:০৭ অপরাহ্ন
১৬ বছরের নিচের শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধের পক্ষে বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি ১৬ বছরের নিচের শিশুদের জন্য ফেসবুক ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত প্রকাশ করেছেন।তিনি অস্ট্রেলিয়ায় প্রক্রিয়াধীন একটি সিদ্ধান্তের প্রেক্ষিতে এই মন্তব্য করেন। বিল গেটস এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি, ১৩ বছরের চেয়ে ১৬ বছর বয়সসীমা নির্ধারণ করা আরও যুক্তিসঙ্গত হবে।’তিনি আরও উল্লেখ করেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব সম্পর্কে আমরা এখনও অনেক কিছু জানি না, তাই এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।’

 শিশুদের ক্ষেত্রে ফোন নিষিদ্ধের বিষয়টি ন্যায়সঙ্গত। সামাজিক মাধ্যমে নেটওয়াকিংয়ের ক্ষেত্রে এ কথা আরও বেশি সত্য বললেন তিনি।‘তাছাড়া প্রাপ্ত বয়স্করাও কিভাবে ফোন ব্যবহার করছেন তা নিয়েও ভাবা উচিত’গত বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। এছাড়া গতবছরই ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির সংসদে এ সংক্রান্ত আইন অনুমোদন করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে পৃথিবীর কঠোরতম আইন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা