ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মধ্যরাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আমুর বাড়ি

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১১:৩২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১১:৩২:৩৪ পূর্বাহ্ন
মধ্যরাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আমুর বাড়ি
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুরের পর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতাআওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বরিশালের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে থাকা আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। সেখানে বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা। মানুষ ওই সময় বিভিন্ন মালামাল লুট করতে চাইলে শিক্ষার্থীরা তাতে বাধা দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন।


তার আগে শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে আমির হোসেন আমুর বাড়ির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পোশাকধারী সদস্যকে দেখা যায়নি। ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর আমির হোসেন আমুর বগুড়া রোডের বাসভবনে আগুন দিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।


কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন ভাঙচুরের পর রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আমুর বাসভবনে ভাঙচুর চালান।সেখানে একটি টিনের ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি টিনের ঘর লাগোয়া একতলা ভবনের সামনের অংশ এবং পাশের দোতলা ভবনের সামনের অংশ ভাঙা হয়। পরে উঠানের সীমানাপ্রাচীর ও বাড়ির সামনের সীমানাপ্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে।


ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলেন, বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছেন। 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা