ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জাবিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর ও গ্রাফিতি মুছে দিল শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০২:২২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০২:২২:৪৫ অপরাহ্ন
জাবিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর ও গ্রাফিতি মুছে দিল শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের বিভিন্ন গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ম্যুরাল ভেঙে দেন এবং গ্রাফিতি মুছে দেন।

শিক্ষার্থীরা বুধবার রাতে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা আল বেরুনী হলের সামনে গিয়ে নানা স্লোগান দেন। একপর্যায়ে তারা শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি ভাঙচুর করেন এবং আরেকটি গ্রাফিটি মুছে দেন।

এর আগে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটা মিছিল নিয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সামনে যান শিক্ষার্থীরা। এ সময় ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন তারা। এরপর সেখান থেকে গিয়ে ‘শেখ হাসিনা’ হলের সামনে থাকা শেখ হাসিনার অবশিষ্ট নামফলক ভেঙে ফেলেন তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা