ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৪:১০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৪:১৫:৪৮ অপরাহ্ন
জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম
ইউরোপের পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস জানিয়েছে,গত জানুয়ারি মাস ছিল ইতিহাসে সবচেয়ে গরম জানুয়ারি।গতকাল বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন পরিষেবাটি জানিয়েছে, এর আগে জানুয়ারি মাস কখনোই এতটা উষ্ণ হয়নি। যদিও বিজ্ঞানীরা এমনটা আশা করেছিল যে শীতল লা নিনা অবস্থার কারণে রেকর্ড সৃষ্টিকারী বৈশ্বিক তাপমাত্রা কমবে। কিন্তু তাপমাত্রা না কমে রেকর্ড মাত্রায় অথবা রেকর্ড মাত্রার কাছে অবস্থান করছে। আর কি কি কারণ পৃথিবীর তাপমাত্রাকে এ পর্যায়ে নিয়ে যেতে পারে তা নিয়ে এখন বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলছে।

কোপারনিকাসের জলবায়ু বিজ্ঞানী জুলিয়েন নিকোলাস বলেছেন, ‘আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমন দেখছি না। বৈশ্বিক তাপমাত্রায় আমরা শীতল লা নিনার প্রভাব দেখছি না।’ইউরোপের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন সংস্থা প্যারিসে বলেছে এবারের জানুয়ারি (২০২৫) মাস শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের জানুয়ারি মাসগুলোর তুলনায় ১ দশমিক ৭৫ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল। সংস্থাটি আরো বলেছে, বৈশ্বিক থার্মোস্ট্যাটে মানবসৃষ্ট গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ এখন চরমে পোঁছেছে। 

কমেন্ট বক্স