ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের আকাশে হারিয়ে গেল বিমান

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০৩:৩০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০৩:৩০:৪৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের আকাশে হারিয়ে গেল বিমান
আবারো বিমান বিপর্যয় যুক্তরাষ্ট্রে। ১০ জনকে নিয়ে আলাস্কার আকাশে আচমকা হারিয়ে গেল বিমান। এখনো তার সন্ধান মেলেনি। বিমানটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।মার্কিন বিমান সংস্থা বেরিং এয়ারের সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি আলাস্কার উনালাকলিট শহর থেকে রওনা দিয়েছিল স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৩৭ মিনিটে। বিমানের গন্তব্য ছিল আলাস্কারই নোম শহর।

আলাস্কার জন-নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ছোট আকারের ওই বিমানে পাইলটসহ ১০ জন ছিলেন। বিকেল ৪টার দিকে বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। র‌্যাডারে শেষ সঙ্কেত ধরা পড়েছিল ৩টা ১৬ মিনিটে। তারপর থেকে আর বিমানটির খোঁজ পাওয়া যায়নি।

আলাস্কার উদ্ধরাকারী দল বিমানটির সন্ধান শুরু করেছে। নোম শহরের পাশাপাশি হোয়াইট মাউন্টেনের পাহাড়ি এলাকাও খুঁজে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে এলাকায় দৃশ্যমানতা খুব কম। ফলে বার বার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে বিমানের সন্ধান চালানো সম্ভব হচ্ছে না আবহাওয়ার প্রতিকূলতায়।স্থানীয় বাসিন্দারা অনেকে নিজ উদ্যোগে সন্ধানের চেষ্টা করছিলেন। নিরাপত্তার কারণে তাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত কয়েক দিনে পর পর বিমান দুর্ঘটনার সাক্ষী থাকছে যুক্তরাষ্ট্র। কিছু দিন আগে ওয়াশিংটনে একটি যাত্রিবাহী বিমানের সাথে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। বিমান এবং হেলিকপ্টারটি ধসে পড়েছিল পটোম্যাক নদীতে।
এর দু’দিনের মাথায় পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ঘটে আরো একটি বিমান দুর্ঘটনা। তাতে চারজন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে।

এবার ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম কোণে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত আলাস্কায়। তবে কী কারণে বিমানের সাথে সংযোগ বিচ্ছিন্ন হলো তা এখনো স্পষ্ট নয়। তবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা