ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

চলছে রোনালদোর ম্যাজিক, ছুটছেন হাজার গোলের পথে

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০১:০১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০১:০১:১০ অপরাহ্ন
চলছে রোনালদোর ম্যাজিক, ছুটছেন হাজার গোলের পথে
৪০ বছর পূর্ণ হওয়ার পর মাঠে নেমেই গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে হাজারের মাইলফলকের পথে এগোতে থাকা পর্তুগিজ তারকার ক্যারিয়ারের গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ৯২৪-এ।রোনালদোর গোলের রাতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগে আল ফেইহাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জন ডুরান।বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন রোনালদো। গত ৫ ফেব্রুয়ারিতে ৪০ বছরে উত্তীর্ণ হওয়া এ পর্তুগিজ এখনো দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন মাঠে। সৌদি প্রো লিগের ম্যাচে আল ফেইহার বিপক্ষে তার গোলটিও ছিল নজরকাড়া।
 
ম্যাচের ৭৪তম মিনিটে ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে বল বাড়িয়ে দেন বউশাল। দ্রুত গতিতে ছুটে এসে প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধা উপেক্ষা করে সে বল নিঁখুত শটে জালে জড়ান তিনি। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি ফেইহার গোলরক্ষক। এটি পর্তুগিজ তারকার ক্যারিয়ারের ৯২৪তম গোল। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। সব মিলিয়ে সৌদি প্রো লিগের চলতি আসরে ১৬ গোল করে সর্বোচ্চ স্কোরার তালিকায় আছেন তিনি।
 
এ বয়সেও যেভাবে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন, তাতে হয়তো বছর দেড়েকের মধ্যেই হাজার গোলের মাইলফলক স্পর্শ করে ফেলতে পারেন সিআরসেভেন।তবে আল ফেইহার বিপক্ষে আল নাসরকে জেতাতে বড় ভূমিকাটা রেখেছেন দলের নতুন তারকা জন ডুরান। অ্যাস্টন ভিলা ছেড়ে সৌদি প্রো লিগে আসা এ কলম্বিয়ান ম্যাচের ২২ ও ৭২ মিনিটে দুটি গোল করে দলকে এগিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন সাদিও মানে।
 
আল ফেইহার বিপক্ষে জয়ে লিগ শিরোপার লড়াইয়ে থাকল আল নাসর। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে আসলো তারা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-ইত্তিহাদ।
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম