ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আজ লকার খুলতে দুদকের অভিযান

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন
আজ লকার খুলতে দুদকের অভিযান
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিট খুলতে আজ (রোববার) অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ৩০০ উচ্চপদস্থ কর্মকর্তার অর্থসম্পদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র এসব লকারে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামেও লকার থাকার তথ্য পেয়েছে সংস্থাটি।

অভিযানের মাধ্যমে লকারে থাকা অর্থ ও নথিপত্রের তালিকা তৈরি করা হবে। যদি কোনো জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের সন্ধান পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ২৬ জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পায়। বর্তমানে সেই সম্পদ বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে।

দুদক সন্দেহ করছে, দুর্নীতির অভিযোগে তদন্তাধীন আরও কয়েকজন কর্মকর্তার লকার থাকতে পারে। এ কারণে ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট লকারগুলো বন্ধ রাখার অনুরোধ জানায় সংস্থাটি। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার লকার খুলতে কোনো গ্রাহককে অনুমতি দেওয়া হয়নি।

আজকের অভিযানে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কি না, তা জানতে নজর রাখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম