ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪১

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১১:২০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১১:৪২:০৪ পূর্বাহ্ন
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪১
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়, যার ফলে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি জানায়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে বলে তাবাস্কো প্রদেশের সরকার নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, শনিবার ভোরবেলা ছোট শহর এসকার্সেগার কাছে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

বাস অপারেটর "ট্যুরস অ্যাকোস্টা" জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, "যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত" এবং দুর্ঘটনার কারণ নির্ধারণে তারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। সংস্থাটি দাবি করেছে, দুর্ঘটনার সময় বাসটি গতি সীমার মধ্যেই ছিল।

তাবাস্কো প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্তকরণের প্রচেষ্টা এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ জানিয়েছেন, শনিবার রাতে নিহতদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হবে।

এদিকে, স্থানীয় কাউন্সিল প্যালাসিও মিউনিসিপ্যাল ​​ডি কমালকালকো বলেছে, দুর্ঘটনায় নিহতদের মরদেহ অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করবে তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী