ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

২৬ বছর পর দিল্লি জয়, জাঁকাল শপথ অনুষ্ঠান করবে বিজেপি

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১২:৪৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:৪৩:৫৫ অপরাহ্ন
২৬ বছর পর দিল্লি জয়, জাঁকাল শপথ অনুষ্ঠান করবে বিজেপি
দিল্লিতে ২৬ বছর পর বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলটি তিন দশকের ভোট খরা কাটিয়ে উঠেছে। বিজেপি জানিয়েছে, নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তারা একটি জাঁকাল শপথ অনুষ্ঠান আয়োজন করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, আজ রোববার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা দিল্লিতে সরকার গঠন নিয়ে আলোচনা করবেন। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবা আজ সন্ধ্যায় ৪৮ জন নবনির্বাচিত বিধায়কের সঙ্গে দেখা করবেন। সেক্ষেত্রে আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে প্রবেশ ভার্মা দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অতিশী মারলেনা জনগণের রায় মেনে নিয়ে একে 'বিপর্যয়' আখ্যা দিয়েছেন এবং বিজেপির বিরুদ্ধে দলের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

দিল্লি বিধানসভা নির্বাচন ২০২৫-এর ভোটগ্রহণ ৫ ফেব্রুয়ারি শেষ হয়। এ নির্বাচনে ৬০.৩৯ শতাংশ ভোটার ভোট দেন। বিজেপি ৪৮টি আসন পেয়েছে, আর আম আদমি পার্টি পেয়েছে ২২টি আসন।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন