ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

পাকিস্তানের নৌ মহড়ায় বাংলাদেশ, সঙ্গে আছে চীন–যুক্তরাষ্ট্রও

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১২:৫৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:৫৮:৪৮ অপরাহ্ন
পাকিস্তানের নৌ মহড়ায় বাংলাদেশ, সঙ্গে আছে চীন–যুক্তরাষ্ট্রও
পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া ‘আমান-২৫’। এতে অংশগ্রহণ করছে বাংলাদেশ সহ আরো ১১টি দেশ, যার মধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে জানানো হয়, নৌ মহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। তিনি এই পরিদর্শনের সময় বলেন, ‘আমান মহড়া’ শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে এবং এটি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী করতে সাহায্য করবে। একইসাথে, এ মহড়া আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কমান্ডিং অফিসাররা। মতবিনিময়কালে অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, “পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। এই বিশ্বাস থেকেই পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল (আরএমএসপি) এবং বহুজাতিক মহড়া ‘আমান’-এর মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবিরাম অবদান রেখে চলেছে।”

তিনি আরও বলেন, এই যৌথ মহড়ার মাধ্যমে অংশীদারিত্ব এবং সহযোগিতা গড়ে উঠবে, যা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন