ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সুরকার প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০২:৩৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০২:৩৬:০৫ অপরাহ্ন
সুরকার প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি
বলিউডের জনপ্রিয় সুরকার, গীতিকার ও গায়ক প্রীতম চক্রবর্তীর স্টুডিওতে ঘটে গেছে বড়সড় চুরির ঘটনা। স্টুডিও থেকে নগদ ৪০ লাখ রুপি চুরি করে পালিয়ে গেছেন এক অফিস সহকারী। এ ঘটনায় মালাড থানায় অভিযোগ দায়ের করেছেন প্রীতমের ম্যানেজার বিনীত ছেডা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আশিস সায়াল (৩২), যিনি গত ৭ বছর ধরে প্রীতমের স্টুডিওতে কাজ করছিলেন। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। মালাড পুলিশ ইতিমধ্যে তার মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখছে এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রযোজনা সংস্থা প্রীতমকে কাজের জন্য অগ্রিম ৪০ লাখ রুপি পাঠায়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠানটির এক কর্মচারী প্রীতম চক্রবর্তীর মিউজিক স্টুডিও ‘ইউনিমিউজ রেকর্ডস প্রাইভেট লিমিটেড’-এ নগদ টাকা নিয়ে আসেন।

স্টুডিওতে থাকা ম্যানেজার বিনীত ছেডা নগদ টাকা গুনে একটি ট্রলি ব্যাগে রাখেন। সে সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন আশিস সায়াল, আহমেদ খান ও কমল দিশা।

কিছুক্ষণ পর বিনীত ছেডা কাগজপত্রে সই করানোর জন্য প্রীতমের বাসায় যান। রাত সাড়ে ১০টায় ফিরে এসে দেখেন, ব্যাগটি উধাও।

বিনীত ছেডা সহকর্মী আহমেদ খানকে জিজ্ঞেস করলে তিনি জানান, আশিস সায়াল ব্যাগটি নিয়ে গেছেন, এবং বলেছেন যে তিনি এটি প্রীতমের বাসায় পৌঁছে দেবেন। কিন্তু পরে তিনি সেখানে যাননি, স্টুডিওতেও ফেরেননি এবং তার ফোনও বন্ধ পাওয়া যায়।

প্রীতম প্রথমে কর্মীদের অপেক্ষা করতে বলেন, কারণ আশিস দীর্ঘদিন তার স্টুডিওতে কাজ করেছেন। কিন্তু কয়েকদিন পরেও তার কোনো খোঁজ না পেয়ে পুলিশে অভিযোগ করা হয়।

পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া ব্যাগে ৫০০ রুপির ৮ হাজারটি নোট ছিল। তদন্তকারীরা আশিস সায়ালের আর্থিক অবস্থা খতিয়ে দেখছেন এবং সম্প্রতি তিনি কারও কাছ থেকে টাকা ধার করেছিলেন কিনা, তা যাচাই করা হচ্ছে। স্টুডিওতে উপস্থিত অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এখন পর্যন্ত আশিস সায়ালের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা