ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগে গ্রেফতার ১৯

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:১৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:১৫:০১ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগে গ্রেফতার ১৯
শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত চলা ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে রংপুর মহানগরী ও বিভাগে ১৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, মহানগরীর তাজহাটে ২ জন এবং কোতোয়ালি, হারাগাছ ও মাহিগঞ্জ থানা এলাকার ১ জন করে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ৬ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, এবং গাইবান্ধা, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে ১ জন করে মোট ১৪ জন গ্রেফতার করা হয়েছে। তবে রংপুর ও নীলফামারী জেলা থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।

ডিআইজি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়ার অভিযোগ রয়েছে। তাদের অধিকাংশই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এবং তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

শনিবার রাত ১২টা থেকে রংপুর মহানগরী ও রেঞ্জের ৮ জেলায় একযোগে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা