ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট কারিনার!

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:৪৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:৪৮:৩৫ অপরাহ্ন
বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট কারিনার!
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর গত ১৫ জানুয়ারি হামলার ঘটনায় বলিপাড়া সরগরম হয়ে ওঠে। নতুন তথ্যের ভিড়ে সম্প্রতি এক অভিনেতা দাবি করেছেন, হামলার ঘটনা ছিল সাজানো নাটক এবং এর নেপথ্যকারী হিসেবে সাইফের স্ত্রী কারিনা কাপুর খানকে দায়ী করা হয়েছে। তবে এসব অভিযোগের পর কারিনা বিচ্ছেদ নিয়ে একটি পোস্ট দিয়েছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে।

কারিনা কাপুর খান তার পোস্টে লিখেছেন, "বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে।" তিনি আরও লিখেছেন, "বাস্তবজীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনও কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনীত থাকার পাঠ দেয়, তার আগ পর্যন্ত তুমি মনে করো তুমিই সব থেকে বেশি স্মার্ট।"

কারিনার এই দর্শনমূলক পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, তবে অনেকেই অনুমান করছেন এটি তার জীবন ও সম্পর্ক নিয়ে সাধারণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

তবে সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা খুবই গুরুতর ছিল। ১৫ জানুয়ারি রাতে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ হামলার শিকার হন, যেখানে অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ তাকে ছয়বার ছুরিকাঘাত করেন। হামলার পর সাইফকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সফল অস্ত্রোপচার শেষে পাঁচদিন পর তাকে বাসায় নিয়ে আসা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী