ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মৃত্যুর আগে সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি লিখে দেন নারী ভক্ত

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:৫৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:৫৬:২২ অপরাহ্ন
মৃত্যুর আগে সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি লিখে দেন নারী ভক্ত
বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, যিনি 'সাঞ্জু বাবা' নামে পরিচিত, ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮১ সালে 'রকি' সিনেমার মাধ্যমে বলিউডে তার যাত্রা শুরু হয়, এবং তার প্রথম সিনেমাই হিট হয়ে যায়। তার জীবনের এক অবাক কাণ্ড ঘটে ২০১৮ সালে, যখন তার একটি ভক্ত, নিশা পাতিল, মৃত্যুর আগে তার নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দেন।

এই খবর শুনে সঞ্জয় দত্ত হতভম্ব হয়ে পড়েন। থানার পক্ষ থেকে তাকে জানানো হয়, নিশা পাতিল ১৪ দিন আগে প্রয়াত হয়েছেন এবং সঞ্জয়ের নামে তার বিশাল সম্পত্তি লিখে রেখে গেছেন। যদিও সঞ্জয় এই সম্পত্তি তার ভক্তের পরিবারকে দেওয়ার কথা বলেন, ব্যাঙ্ক থেকে জানানো হয় যে, সঞ্জয়ের নামকে নমিনি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিনেতা সঞ্জয় দত্ত বলেন, "আমাদের মতো অভিনেতাদের নামে অনেকেই সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহার পাঠান, কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে।" তিনি আরও বলেন, "আমি নিশাকে চিনি না, তবে তিনি যা করেছেন তার পর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না।"

অবশেষে, সঞ্জয় দত্ত আইনজীবীদের মাধ্যমে বলেছিলেন, "সম্পত্তির অধিকার যাতে তার পরিবার পায়, আমি সেই জন্য যেকোনো আইনি পথে হাঁটতে রাজি আছি।"

সঞ্জয় দত্ত নিজেও ২৯৫ কোটি টাকার মালিক এবং প্রতি ছবিতে ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে