ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত ৭

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০১:৩৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০১:৩৬:১৫ অপরাহ্ন
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত ৭
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বেলুচিস্তানের মাস্তুং জেলায় এ বিস্ফোরণ ঘটে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।কালাত বিভাগের পুলিশ কমিশনার নাঈম বাজাই বলেন, এখন পর্যন্ত পাঁচ শিশু, এক পুলিশসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন।
 
তিনি বলেন, মাস্তুং সিভিল হাসপাতালের পাশেষ সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। মনে হচ্ছে এটা পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ।পুলিশ কমিশনার বলেন, আহতদের নবাব ঘৌস বখশ হাসপাতাল এবং মাস্তুং জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় স্থানান্তরিত করা হয়েছে।এর আগে মাস্তুং জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মিয়াদাদ উমরানি বলেন, আহতদের মধ্যে চার পুলিশ সদস্য রয়েছেন।

 তিনি আরও জানান, নিহত শিশুদের বয়স পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। বিস্ফোরণের কারণে একটি পুলিশ ভ্যান এবং কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

কমেন্ট বক্স
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ

 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ