ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৪:২১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৪:২১:৩১ অপরাহ্ন
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ-ভারত সীমান্তের কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। এটি আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেইন পিলার ৯৭৮-এর সাবপিলার ৯ এসের পাশে স্থাপন করা হয়। সিসিটিভিটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারি গ্রামে স্থাপিত হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বিএসএফের সিসিটিভি স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিজিবি সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান করেছে।

বিজিবি-বিএসএফের মধ্যে বেশ কয়েকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়। বিজিবি ক্যামেরা সরিয়ে নেওয়ার দাবি করলেও বিএসএফ এখনও এটি সরায়নি।

বাঁশজানি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ক্যামেরাটি ভারতীয় অংশে স্থাপিত হলেও এর মুখ বাংলাদেশের দিকে রাখা হয়েছে। এতে তারা স্বাধীনভাবে চলাফেরায় বাধা অনুভব করছেন।

স্থানীয় বাসিন্দা শামীম হোসেন বলেন, "ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আমাদের মসজিদের পাশে তাদের অংশে সিসিটিভি ক্যামেরা বসিয়েছে। কিন্তু ক্যামেরার মুখ বাংলাদেশের দিকে থাকায় আমাদের চলাফেরায় সমস্যা হচ্ছে।"

লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন,"আমরা বিএসএফকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছি এবং পতাকা বৈঠকের আহ্বান করেছি। এখন পর্যন্ত তারা ক্যামেরা সরায়নি।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে