ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’ স্বামীর মার খেয়ে তো মরে যাওনি, নারীকে বিচারক সেভ আমেরিকা ভোটিং বিল পাসে মরিয়া ট্রাম্প ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর দাফন সোনামসজিদ স্থলবন্দরে স্বর্ণের বারসহ যুবক আটক ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি ২৫০ সংস্থার আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি ইতেকাফে থাকা অবস্থায় মসজিদে নামাজরত সাবেক পুলিশ সদস্যের মৃত্যু কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নির্বাচন ব্যবস্থা সংস্কারে দলগুলোর মত নেবে কমিশন

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০২:১০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০২:১০:১৭ অপরাহ্ন
নির্বাচন ব্যবস্থা সংস্কারে দলগুলোর মত নেবে কমিশন
নির্বাচন ব্যবস্থা সংস্কারে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে কমিশন। তবে দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা কমিশনের নেই। কমিশন নির্ধারিত ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে।বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। এ সময় সংস্কার কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।প্রবাসী ও জেলখানা আটকদের ভোটাধিকারসহ কয়েকটি বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের সঙ্গে এদিন বৈঠক করে কমিশন। 

ওই বৈঠকের বিষয়ে ড. বদিউল আলম বলেন, অনুপস্থিত ও প্রবাসীদের ভোট কিভাবে নিশ্চিত করা যায়, আমরা সে বিষয় জানা-বুঝার চেষ্টা করছি। তার ভিত্তিতে আমরা কিছু সুপারিশ করব। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের সঙ্গে আলাপ করেছি। তাদের হিসাবে প্রবাসী আছে ১ কোটি ৩০ লাখ। আবার কোন কোন হিসাবে দেড় কোটি থেকে দুই কোটির বেশি প্রবাসী রয়েছে।তিনি আরও বলেন, আমরা যদি তাদের ভোটাধিকার নিশ্চিত করতে না পারি। তবে বিরাট জনগোষ্ঠী ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। তাই এটা আমাদের অগ্রধিকার থাকবে। চেষ্টা করব। তবে এটা চ্যালেঞ্জিং। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. বদিউল আলম বলেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো মতবিনিময়ের প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা সুস্পষ্ট মতামত নেব। 

তিনি বলেন, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমাদের কাজ হলো কিছু সুপারিশ করা। আগামী ৩১ ডিসেম্বর মধ্যেই সুপারিশ দেওয়ার সময় দেওয়া হয়েছে। আমরা এর মধ্যেই সুপারিশ করব। সার্চ কমিটি গঠন প্রসঙ্গে ড. বদিউল আলম মজুমদার বলেন, সার্চ কমিটির কাজের সঙ্গে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিটির কাজের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। তারা তাদের মতো কাজ করতে পারে। তবে নতুন যে নির্বাচন কমিশন গঠিত হবে, তাদের সঙ্গে আমাদের কাজে সম্পৃক্ততা আছে। আমরা যেসব সুপারিশ করবো, সেগুলোর অনেক কিছু সরকার বাস্তবায়ন করবে, অনেক সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব নতুন ইসির উপর পড়বে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত

পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত