ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

গাজায় জিম্মি মুক্তি স্থগিত করল হামাস

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৯:৪০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৯:৪০:২৬ পূর্বাহ্ন
গাজায় জিম্মি মুক্তি স্থগিত করল হামাস
ফিলিস্তিনের গোষ্ঠী হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি। গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে তারা এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

হামাস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তাদের দাবি, ইসরাইল যুদ্ধবিরতির শর্ত মানছে না, বরং ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং মানবিক সহায়তা সরবরাহে বাধা দিচ্ছে।

গত তিন সপ্তাহ ধরে ইসরাইলে আটককৃত ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে শনিবার হামাসের আরও কিছু ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে হামাস জানায়, তারা আগেভাগে এই ঘোষণা দিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করতে চায়, যাতে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকে।

হামাসের এই ঘোষণার পর, সোমবার রাতে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে জিম্মি পরিবারের সদস্যরা এবং তাদের সমর্থকরা জড়ো হন, যাতে ইসরাইল সরকারকে চুক্তি ত্যাগ না করার জন্য চাপ দেওয়া যায়।

অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ হামাসকেই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করেছেন। তিনি সেনাবাহিনীকে গাজায় এবং অভ্যন্তরীণ প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

একজন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন।

এর আগে, ১৯ জানুয়ারি ইসরাইল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর আসে। তবে হামাসের নতুন ঘোষণার পর মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন