ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সমাবেশ

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০১:০২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০১:০২:৩৪ অপরাহ্ন
সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সমাবেশ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকরা বলেন, "সাংবাদিকদের জীবন অভিশপ্ত জীবন। সবাই আমাদের দমিয়ে রাখতে চায়। বিগত সরকার আমাদের ভয় পাওয়ার জন্য সাগর-রুনি হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কিন্তু আমরা থেমে থাকিনি।" তারা আরও বলেন, "সাগরের হত্যা মামলা হওয়ার পর এ পর্যন্ত ১১৪ বার পিছিয়ে গেছে। বাংলাদেশে এর আগে কোনো হত্যা মামলার বিচার হয়নি কি? তৎকালীন সরকারের প্রত্যেকেই এ মামলার বিষয়ে উদাসীন ছিলেন।"

সাংবাদিকরা প্রত্যাশা করেছেন, বর্তমান সরকার এই মামলাকে এগিয়ে নিয়ে যাবে এবং এর বিচার হবে।

প্রতিবাদ সমাবেশে ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, সাগর-রুনির সহকর্মীসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাগর-রুনি দম্পতিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ১৩ বছর পেরিয়ে গেলেও মামলার কোনো সুরাহা হয়নি। নানা সংস্থা থেকে তদন্তের পর বর্তমানে পিবিআই মামলাটির তদন্ত করছে, তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী