ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে সাগর-রুনি হত্যার তদন্ত বন্ধ ছিল’

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০১:১০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০১:১০:৪৩ অপরাহ্ন
‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে সাগর-রুনি হত্যার তদন্ত বন্ধ ছিল’
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির দাবি করেছেন, শেখ হাসিনা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বাধাগ্রস্ত করেছে, যার ফলে ১৩ বছর পার হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

তিনি বলেন, “বর্তমান সরকার আসার পর হাইকোর্টের একটি বেঞ্চ তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার কথা রয়েছে।” শিশির মনির আরও জানান, তদন্ত কমিটি মামলার বাদী ও আইনজীবীদের সঙ্গে কথা বলেছে এবং তারা তদন্তে অনেকদূর এগিয়ে গেছেন। তদন্ত কমিটির সদস্যরা জানান, আগের সরকারের উচ্চ পর্যায়ের লোকেরা তদন্তে বাধা দিয়েছেন, যা তদন্তের অগ্রগতি আটকে দিয়েছে।

এ দিন, ১১ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন শিশির মনির। এই সময় মামলার বাদী নওশের রোমান, সাগর-রুনির ছেলে মাহির সারওয়ার মেঘও উপস্থিত ছিলেন।

গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাগর-রুনি হত্যার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। এই কমিটিতে পুলিশের একজন প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি এবং র‌্যাবের একজন প্রতিনিধি রয়েছেন। হাইকোর্ট নির্দেশ দেয় যে, ছয় মাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে এবং র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে দিতে হবে।

এছাড়া, গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাগর-রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেয়। র‌্যাবকে তদন্ত থেকে সরানোর আদেশও দেয় আদালত।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাগর-রুনি দম্পতি খুন হন। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা