ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

জুলাই শহীদ পরিবারের চাকরি নতুন কোটা হিসেবে যুক্ত হবে না: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৩:১১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৩:১১:৩৪ অপরাহ্ন
জুলাই শহীদ পরিবারের চাকরি নতুন কোটা হিসেবে যুক্ত হবে না: নাহিদ ইসলাম
জুলাই শহীদ পরিবারদের জন্য এককালীন অর্থ সহায়তার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির ব্যবস্থা করা হবে, তবে এটি নতুন কোনো কোটার আওতায় আসবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা নাহিদ লেখেন, “শহীদ পরিবারের কর্মক্ষম একজন সদস্যকে যোগ্যতার ভিত্তিতে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে একবারের জন্য চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এটি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রভাব ফেলবে না।”

আন্দোলনে আহতদের বিষয়ে তিনি বলেন, “যারা স্থায়ীভাবে অক্ষম হয়ে গেছেন (যেমন: অন্ধত্ব বা অঙ্গহানি) এবং আর কখনো কর্মক্ষম হতে পারবেন না, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের আহতদের অনেকে তরুণ, যারা আজীবন আন্দোলনের ক্ষত বয়ে বেড়াবেন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার মুখোমুখি হবেন।”

তিনি আরও যোগ করেন, “জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন করা এবং তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া আমাদের অঙ্গীকার এবং রাষ্ট্রের দায়িত্ব। কয়েক হাজার পরিবার এই আন্দোলনের ফলে বিপর্যস্ত হয়েছে। তাদের এই ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তারা যেকোনো সুযোগ-সুবিধার চেয়ে সর্বোপরি সম্মান ও মর্যাদা প্রত্যাশা করে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ