ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০২:৪৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০২:৪৭:১৯ অপরাহ্ন
সিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বিরুদ্ধে বৃহস্পতিবার ১০ বিলিয়ন ডলারের মামলা দায়ের করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিকৃত খবর প্রচারের অভিযোগে টেক্সাসের উত্তর জেলায় মার্কিন জেলা আদালতে মামলাটি করা হয়েছে।শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।অভিযোগে বলা হয়েছে, টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসের ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে ৬০ মিনিটের একটি সাক্ষাৎকার সম্পাদনা করেছে। যেখানে হ্যারিসকে অনৈতিক কৌশল অবলম্বন করে ইতিবাচক দেখানো হয়েছে।এতে আরো বলা হয়, সিবিএস দূষিত, প্রতারণামূলক এবং উল্লেখযোগ্য সংবাদ বিকৃতির মাধ্যমে নির্বাচন এবং ভোটারদের হস্তক্ষেপের পক্ষপাতমূলক এবং বেআইনি কাজে জড়িত।

মূলত এই বিতর্ক শুরু হয়েছে, অক্টোবরে মাসে কমলা হ্যারিসের ৬০ মিনিটের সাক্ষাৎকারের দুটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে। মধ্যপ্রাচ্যে ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাত সম্পর্কে কমলার প্রতিক্রিয়ার একটি দীর্ঘ অংশ অন্তর্ভুক্ত করার জন্য একটি ক্লিপ সম্পাদনা করা হয়। মামলায় দাবি করা হয়েছে, সম্পাদনার সিদ্ধান্তটি উদ্দেশ্যমূলকভাবে হ্যারিসকে সহায়তা করা এবং ট্রাম্পকে একটি অন্যায্য অসুবিধায় ফেলে জনসাধারণকে বিভ্রান্ত করা।সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা আদালতের কাগজপত্রে দাবি করেছেন, সিবিএস জাতীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে ৬০ মিনিটের সাক্ষাতকারে জনসাধারণকে বিভ্রান্ত করা এবং প্রতারণামূলক খবর প্রচারের সমস্ত সীমা অতিক্রম করেছে।এদিকে সিবিএস নিউজ মামলার অভিযোগের বিরুদ্ধে বলেছে, ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের যে দাবি তুলেছে, তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন।

সিবিএস নিউজ এক বিবৃতিতে বলেছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার দাবি করা অভিযোগটি মিথ্যা।  সাক্ষাৎকারটি কোনো সম্পাদনা করা হয়নি এবং ভাইস প্রেসিডেন্টের উত্তরের কোনো অংশ লুকিয়ে রাখেনি। ৬০ মিনিটের সাক্ষাৎকারটি ন্যায্যভাবে দর্শকদের জানানোর জন্য। এটি কাউকে বিভ্রান্ত করার জন্য নয়।বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প সিবিএসের বিরুদ্ধে আজ যে মামলাটি এনেছেন তা সম্পূর্ণরূপে যোগ্যতাহীন এবং আমরা এর বিরুদ্ধে কঠোরভাবে রক্ষা করব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা