ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও

শনিবারের মধ্যে বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১২:০৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১২:০৭:০৮ অপরাহ্ন
শনিবারের মধ্যে বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হবে এবং আবারও হামলা শুরু হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এক ভিডিওবার্তায় তিনি এই সতর্কবার্তা দেন। গাজায় সেনা মোতায়েন বাড়ানোর নির্দেশও দিয়েছেন নেতানিয়াহু।

তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির সঙ্গে তিনি সম্পূর্ণ একমত। তবে বন্দি বাকি ৭৬ জনের সবাইকে শনিবারের মধ্যে মুক্তি দিতে চান কি না, তা স্পষ্ট করেননি। যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার তিন ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় হামাস জানায়, তারা চুক্তির শর্ত মানতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তারা ইসরায়েলকেই চলমান অচলাবস্থার জন্য দায়ী করছে।

এর আগে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে হামাসও জিম্মি মুক্তি স্থগিতের হুমকি দিয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ