ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

আন্তর্জাতিক এআই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১২:৪১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১২:৪১:৩০ অপরাহ্ন
আন্তর্জাতিক এআই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে ঘোষিত সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এআই উন্নয়নে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও নৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি দেওয়া ওই ঘোষণায় ফ্রান্স, ভারত ও চীনসহ ৬০টি দেশ স্বাক্ষর করেছে। তবে যুক্তরাজ্য পুরো ঘোষণার সঙ্গে একমত হতে পারেনি এবং শুধু তাদের জাতীয় স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ অংশে স্বাক্ষর করবে।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করলে এআই প্রযুক্তির বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তিনি নিরাপত্তার চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছেন এবং বলেছেন, ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সুযোগ নষ্ট করতে চায় না।

অন্যদিকে, ইউরোপীয় নেতাদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এআই-এর কঠোর নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তিকে এগিয়ে নিতে হলে সুস্পষ্ট নিয়ম থাকা জরুরি।

এআই নীতি ও নৈতিকতা নিয়ে বিশ্বব্যাপী ভিন্ন অবস্থান স্পষ্ট হচ্ছে, যেখানে ইউরোপ কড়াকড়ির পক্ষে, আর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তুলনামূলকভাবে শিথিল নীতির দিকে ঝুঁকছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন