ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

শেখ হাসিনার নির্দেশেই গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী: জাতিসংঘের প্রতিবেদন

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৪:৩৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৪:৩৫:৪২ অপরাহ্ন
শেখ হাসিনার নির্দেশেই গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী: জাতিসংঘের প্রতিবেদন
জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা থাকলেও, তার আগেই বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ১৯ জুলাই এক বৈঠকে শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলনের সমন্বয়কারীদের গ্রেপ্তার, গুম ও হত্যার নির্দেশ দেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত বৈঠক করে এই পরিকল্পনা বাস্তবায়নের তদারকি করেন।

জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির হিসাবে, এই অভিযানে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছেন এবং ১১,৭০০ জন আহত হয়েছেন। তদন্ত দল নিরস্ত্র নাগরিকদের ওপর ‘এসকেএস’, ‘টাইপ ফিফটি-সিক্স’ ও ‘বিডি-০৮’ বন্দুক ব্যবহার করে ৭.৬২ এমএম ক্যালিবারের গুলি চালানোর প্রমাণ পেয়েছে।

১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো জাতিসংঘের প্রতিবেদনে গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা