ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

গুলিবিদ্ধ নাফিসের সেই ছবির স্কেচ স্থান পেল জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদে

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৫:১৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৫:১৮:২২ অপরাহ্ন
গুলিবিদ্ধ নাফিসের সেই ছবির স্কেচ স্থান পেল জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদে
 গুলিবিদ্ধ গোলাম নাফিজের নিথর দেহ রিকশার পাদানিতে পড়ে থাকার ছবি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক চিত্র হয়ে উঠেছে। ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় আহত নাফিজকে নিয়ে রিকশাচালক নূর মোহাম্মদ হাসপাতালে যাচ্ছিলেন। একটি জাতীয় দৈনিকের ফটোসাংবাদিক সেই মুহূর্তের ছবি ধারণ করেন, যা রাত ১২টার পর পত্রিকাটির প্রথম পাতায় প্রকাশিত হয় এবং দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেই ছবি দেখেই নাফিজের মা-বাবা সন্তানের খোঁজ পান, তবে তখন আর তাকে জীবিত পাওয়া যায়নি।

এবার নাফিজের সেই করুণ মুহূর্তের স্কেচ (আঁকা ছবি) স্থান পেয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) প্রকাশিত এক তথ্যানুসন্ধান প্রতিবেদনে।

বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে তৈরি করা ১২৭ পৃষ্ঠার এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই সময়ের নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য তৎকালীন সরকার ও শাসক দল আওয়ামী লীগ সরাসরি দায়ী।

প্রতিবেদনে নাফিজের মৃত্যুর ঘটনাকে গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের নৃশংস উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম