ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও

ট্রাম্পের হুমকির মধ্যেই অস্ত্র ভাণ্ডার বাড়ানোর নির্দেশ খামেনির

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১০:৫৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১০:৫৬:৩২ পূর্বাহ্ন
ট্রাম্পের হুমকির মধ্যেই অস্ত্র ভাণ্ডার বাড়ানোর নির্দেশ খামেনির
তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে না চাইলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই হুমকির জবাবে নতুন অস্ত্র তৈরির নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) তেহরানে এক প্রতিরক্ষা মেলায় অংশ নেন আয়াতুল্লাহ খামেনি। সেখানে তিনি বলেন, "অগ্রগতি থামানো যাবে না।"

তিনি আরও বলেন, “আমরা যেখানে আছি, সেখানেই থেমে থাকার সুযোগ নেই। ক্ষেপণাস্ত্রের আঘাতের নির্ভুলতা বাড়াতে আরও উন্নতি করতে হবে। আমাদের প্রতিরক্ষা শক্তি শত্রুদের ভীত করছে, যা আমাদের জন্য ইতিবাচক।”

ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

একই দিন, ইরানের দক্ষিণাঞ্চলের এক সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “যুক্তরাষ্ট্র যদি সত্যিই আলোচনায় আগ্রহী হতো, তাহলে ট্রাম্প এমন আগ্রাসী মন্তব্য করতেন না। আলোচনার নামে আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে, কিন্তু তেহরান কোনো হুমকির কাছে মাথা নত করবে না।”

এর আগে, সোমবার মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর দুটি উপায় আছে—একটি হলো সামরিক হামলা, আর অন্যটি হলো লিখিত প্রতিশ্রুতি নেওয়া যে তারা এ কর্মসূচি বন্ধ করবে।”

তিনি আরও বলেন, “আমি চাই না শক্তি প্রয়োগ করে সমাধান করতে। বরং এমন সমঝোতায় আসতে চাই, যাতে ইরানের ক্ষতি না হয়।”

ইরান বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির অংশ হিসেবে দেখিয়ে আসছে। তবে পশ্চিমা দেশগুলো এটিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ বলে মনে করে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। শেষ পর্যন্ত কোন পক্ষ পিছু হটবে, সেটাই দেখার বিষয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ