ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসী গ্যাবার্ড

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০১:২৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০১:২৩:৫৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসী গ্যাবার্ড
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক নেত্রী তুলসী গ্যাবার্ড। দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট গত বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারি পদে নিয়োগ দিয়েছেন তাকে।

জাতীয় গোয়েন্দা দপ্তরের দায়িত্বে তুলসী গ্যাবার্ড ১৮টি সরকারি গোয়েন্দা সংস্থার দেখভাল করবেন, যার মধ্যে সিআইএ এবং এফবিআইসহ আরও বেশ কিছু সংস্থা রয়েছে। জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে তিনি এই সংস্থাগুলোর কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করবেন।

সিনেটে ভোটগ্রহণে মোট ১০০ সদস্যের মধ্যে ৫২ জন তাকে এই পদে নিয়োগের পক্ষে রায় দিয়েছেন।

তুলসী গ্যাবার্ড ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের অ্যামেরিকান সামোয়া অঞ্চলের তুতুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা মাইক গ্যাবার্ডও একজন প্রভাবশালী রাজনীতিক এবং ডেমোক্রেটিক পার্টির নেতা। তিনি ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেন এবং ইরাকে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেন। সেনাবাহিনীতে তার সর্বশেষ পদবী ছিল লেফটেন্যান্ট কর্নেল।

ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়ে তুলসী ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত পার্লামেন্টের নিম্নকক্ষে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য ছিলেন। তবে ২০২২ সালে ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করে ২০২৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। তার পরবর্তী নির্বাচনী প্রচারাভিযান সফল না হওয়ায় তিনি ট্রাম্পকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা