ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয়!

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৬:০৪ অপরাহ্ন
ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয়!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দিয়েছেন। এস পল কাপুরকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হয়েছেন। লু’র বিরুদ্ধে পাকিস্তানে ইমরান খান সরকারের পতনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। ইমরান খান প্রকাশ্যে ডোনাল্ড লু’র নাম উল্লেখ করে সরব হয়েছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর ট্রাম্প প্রশাসনে পরিবর্তন আনেন। জো বাইডেন আমলে নিয়োগ পাওয়া ডোনাল্ড লু পদত্যাগ করলে তার স্থলে এস পল কাপুর আসেন।

পল কাপুর ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং ভারত ও পাকিস্তান বিষয়ে বিশেষজ্ঞ। তিনি পাকিস্তানের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তার নিয়োগে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বিশেষ প্রভাব পড়বে বলে মনে করছে বিশ্লেষক মহল।

সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গে সম্পর্ক রক্ষা ও কূটনৈতিক ইস্যুগুলো দেখভাল করবেন কাপুর। কূটনীতিকরা মনে করছেন, তার দায়িত্ব গ্রহণে উপমহাদেশে জঙ্গি তৎপরতা মোকাবিলায় পাকিস্তান ও আইএসআইয়ের বিরুদ্ধে ভারতের লড়াই আরও শক্তিশালী হবে।

পল কাপুর এর আগে মার্কিন নৌ বাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পলিসি প্ল্যানিং বিভাগে কাজ করেছিলেন।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প এবার তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দিচ্ছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা