ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:৩৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:৩৯:২৯ অপরাহ্ন
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব আজ এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, তাদের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান সাবেক মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে আবেদনের পক্ষে রায় দেন।

আবেদনে বলা হয়, দীপু মনি তার অস্থাবর সম্পদ স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা অন্যভাবে বেহাত করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১৬টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা প্রয়োজন। এই অ্যাকাউন্টগুলোর মধ্যে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা ছিল। তবে, দীপু মনি ইতোমধ্যে ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করেছেন এবং বর্তমানে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা অবশিষ্ট রয়েছে।

জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের পতন সম্পর্কে নানা আলোচনা ছিল, আর এর দুই সপ্তাহ পর ১৯ আগস্ট রাতে পুলিশ দীপু মনিকে গ্রেপ্তার করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন