ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বসন্ত উৎসবে মেতেছে ঢাবির বকুলতলা

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৪:০৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০৪:০৭:৫৩ অপরাহ্ন
বসন্ত উৎসবে মেতেছে ঢাবির বকুলতলা
বসন্ত উৎসবে মেতেছে ঢাবির বকুলতলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বকুলতলায় গান, দলীয় নাচ, কবিতায় বরণ করে নেওয়া হচ্ছে বসন্তকে। আজ শুক্রবার ভোরে শুরু হয়েছে ‘বসন্ত উৎসব ১৪৩১’।‘এসো মিলি প্রাণের উৎসবে’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরওবাংলা পঞ্জিকা অনুযায়ী পয়লা ফাল্গুনে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ। এটি তাদের ৩১তম বসন্ত উৎসব।

এদিন সকাল সাড়ে ৭টায় উৎসব শুরু হয়। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাগুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে। বড়দের সঙ্গে শিশুরাও এসেছে উৎসবের রঙ মাখতে।বকুলতলার অনুষ্ঠানে রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। সরোদে ছিলেন ইসরা ফুলঝরি খান ও তবলায় আপন বিশ্বাস।

এই আয়োজনে বিভিন্ন নৃত্য ও সংগীতের দল, একক শিল্পীর পরিবেশন, শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা চলছে। এ ছাড়া বসন্তকথন পর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময়ের আয়োজনও রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ