ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল
ট্রাম্পের গাজা পরিকল্পনা

সৌদির নেতৃত্বে বিকল্প প্রস্তাব আনছে আরব দেশগুলো

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৯:২৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৯:২৮:১৮ পূর্বাহ্ন
সৌদির নেতৃত্বে বিকল্প প্রস্তাব আনছে আরব দেশগুলো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গাজা খালি’ করার পরিকল্পনার বিরুদ্ধে সৌদি আরব, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজার শাসন কাঠামোর নতুন রূপরেখা তৈরি করছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজার পুনর্গঠন করা হবে এবং হামাসকে শাসনব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা এখনো বিরাজমান। স্থানীয় সময় শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাস তিনজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর বদলে ইসরাইল ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে বলে জানিয়েছে।

হামাস জানিয়েছে, শিগগিরই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। মধ্যস্থতাকারী দেশগুলো আগামী সপ্তাহে দোহায় আলোচনায় বসবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবারের মধ্যে সব ইসরাইলি জিম্মিকে মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলের জায়গায় হলে তিনি গাজার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেন।

গাজার ভবিষ্যৎ নির্ধারণে সৌদি আরব, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। তারা এ মাসেই রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। পাঁচটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এ বৈঠকে ফিলিস্তিন পুনর্গঠনের জন্য একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব আসতে পারে। পাশাপাশি, হামাসকে শাসনব্যবস্থা থেকে বাদ দিয়ে নতুন প্রশাসনিক কাঠামো গঠনের বিষয়টিও আলোচনায় থাকবে।

মিশরের প্রস্তাবে একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠনের কথা বলা হয়েছে, যা গাজার শাসন পরিচালনা করবে, তবে এতে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। একই সঙ্গে, ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজা পুনর্গঠনের পরিকল্পনাও রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনোর লক্ষ্যে কাজ করা হবে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা অমানবিক এবং মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের কৌশলে ভুল রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী