ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১০:৪৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১০:৪৫:১৫ পূর্বাহ্ন
৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল, আর বিনিময়ে গাজা উপত্যকার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস মুক্তি দিচ্ছে ৩ ইসরায়েলি জিম্মিকে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তাকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, মুক্তি পাওয়া ৩৬৯ বন্দির মধ্যে ৩৩৩ জনই গাজার বাসিন্দা, যাদের ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছিল। বাকি ৩৬ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

আজ মুক্তি পাওয়া ৩ ইসরায়েলি জিম্মির নাম শুক্রবারই ইসরায়েলকে জানিয়েছিল হামাস। তারা হলেন সাশা ত্রোউফানভ, সাগুই দেকেল-শেন এবং আয়ার হর্ন। ২০২৩ সালে হামাসের নজিরবিহীন হামলায় ২৫১ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের মধ্যে এ তিনজনও ছিলেন।

আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, এই মুক্তি প্রক্রিয়া ফিলিস্তিনের ‘সংস্কৃতি ও ইসলামের শিক্ষার’ প্রতিফলন ঘটিয়ে ‘যথাযথ পদ্ধতিতে’ সম্পন্ন হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সেই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হন। এর পর থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযানে গাজায় ১৫ মাসে নিহত হয়েছেন ৪৮ হাজারের বেশি মানুষ এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারেরও বেশি। গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের মুখে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির আওতায় এর আগে ৫ দফায় ১৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, আর ইসরায়েল মুক্ত করেছে ৭৬৬ ফিলিস্তিনি বন্দিকে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন