ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

সোমবার বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১২:০৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১২:০৯:৫১ অপরাহ্ন
সোমবার বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়
বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে অন্যতম। আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ভারতের নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলন। এই সম্মেলনে অংশগ্রহণ করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের নেতৃত্ব দেবেন মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং দুই বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। গত বছরের মার্চে ঢাকায় এই সম্মেলনের শেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।

এই সম্মেলন ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে সীমান্তে বেড়া নির্মাণ, সীমান্ত এলাকায় উত্তেজনা রোধ, সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা পাঁচটি রাজ্যজুড়ে বিস্তৃত। এর মধ্যে পশ্চিমবঙ্গে ২,২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ে ৪৪৩ কিলোমিটার, মিজোরামে ৩১৮ কিলোমিটার এবং আসামের সঙ্গে ২৬২ কিলোমিটার সীমান্ত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী