ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করলেন জেডি ভ্যান্স

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১২:৪০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১২:৪০:০৯ অপরাহ্ন
ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করলেন জেডি ভ্যান্স
যুক্তরাজ্যসহ ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে একথা বলেন।

ভ্যান্স বলেন, "ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে। ইউরোপীয় নেতারা বেশ কিছু মৌলিক মূল্যবোধ থেকে পিছু হটেছেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনাররা দমন করছেন বাকস্বাধীনতা।" তিনি আরও বলেন, "ভুল তথ্য, বিভ্রান্তি এবং ভোটারদের উদ্বেগ উপেক্ষা করা হচ্ছে।"

২০ মিনিটের বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরে নিরাপত্তা সম্মেলনে উপস্থিত সকলের সামনে ইউরোপের নেতাদের সমালোচনা করেন। তার কথা শোনার সময় সম্মেলনে পিনপতন নিরবতা বিরাজ করছিল।

এছাড়া, ইউরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব তুলে ধরে তিনি বলেন, “নিজেদের রক্ষার জন্য ইউরোপের দেশগুলোকেই এগিয়ে আসতে হবে, কারণ এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে আসছে না, বরং নিজেদের ভেতর থেকেই আসছে।”

এ সময় ইউক্রেন যুদ্ধ নিয়েও মন্তব্য করেন তিনি। জেডি ভ্যান্স বলেন, "আমি আশা করছি, এ নিয়ে একটি যুক্তিসংগত সমাধান সম্ভব হবে।"

মিউনিখ সম্মেলনের ফাঁকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেছেন, এমন খবরও পাওয়া গেছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল