ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

আগে স্থানীয় নির্বাচনে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না: রিজভী

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০১:১১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০১:১১:৪৮ অপরাহ্ন
আগে স্থানীয় নির্বাচনে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না: রিজভী
জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন বা অন্য যেকোনো সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত 'রোড টু ইলেকশন' শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় তিনি বলেন, "দেশে গণতান্ত্রিক বিকাশ ধরে রাখতে হলে অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে। নির্বাচনে যারা দায়িত্বে থাকবে, তারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না।" তিনি আরও বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও, তারা নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি নিশ্চিত করতে পেরেছে। কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি।"

এ সময় রিজভী গণতন্ত্রের রক্ষায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, "স্থানীয় নির্বাচন করতে হলে তা সরকারের দায়িত্ব, তবে নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন অনুযায়ী শক্তিশালী হতে হবে। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনকে স্বাধীনতা দিতে হবে।"

কমেন্ট বক্স