ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আরও প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০২:১৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০২:১৬:২৪ অপরাহ্ন
আরও প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর উপদেষ্টা ইলন মাস্ক দেশটির ফেডারেল আমলাতন্ত্রে ব্যাপক ছাঁটাই কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ৯,৫০০-এর বেশি ফেডারেল কর্মীকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র, জ্বালানি, প্রবীণবিষয়ক, কৃষি এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীদের এই ছাঁটাইয়ের আওতায় আনা হয়েছে, বিশেষত যাদের চাকরির মেয়াদ এক বছর হয়নি।

কনজ্যুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর মতো সংস্থাগুলোর কার্যক্রমও একপ্রকার বন্ধ হয়ে গেছে। কর ব্যবস্থাপনা সংস্থা ইন্টারনাল রেভেনিউ সার্ভিসও কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে, যা ১৫ এপ্রিল আয়কর দাখিলের সময়সীমার আগে প্রক্রিয়াটি ব্যাহত করতে পারে।

এছাড়া, ট্রাম্প ও মাস্কের প্রস্তাবে সাড়া দিয়ে ৭৫ হাজার কর্মীর স্বেচ্ছা পদত্যাগের ঘটনাটি এই ছাঁটাই থেকে পৃথক। ট্রাম্প জানিয়েছেন, ফেডারেল সরকারের বিপুল ঋণ ও বাজেট ঘাটতি কমাতে এই পদক্ষেপ জরুরি ছিল। তবে ডেমোক্র্যাট সদস্যরা কংগ্রেসের ক্ষমতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলেছেন, যদিও রিপাবলিকানরা এ উদ্যোগকে সমর্থন দিয়েছে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি’ নামে নতুন একটি বিভাগ চালু করেছেন এবং ইলন মাস্ককে এর প্রধান নিযুক্ত করেছেন। মাস্ক কেন্দ্রীয় বাজেট থেকে ১ লাখ কোটি ডলার সাশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও তাঁর কঠোর নীতির কারণে সমালোচনাও হচ্ছে। তবে, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মাস্কের নেতৃত্বাধীন এই উদ্যোগকে অর্থনৈতিক শৃঙ্খলা আনতে সহায়ক হিসেবে অভিহিত করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ