ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

দুপুরে আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৯:৩৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৯:৩৩:২৯ পূর্বাহ্ন
দুপুরে আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা
গাজীপুরের টঙ্গীতে মাওলানা সা’দ অনুসারীদের আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সা’দ কান্ধলভীর ছেলে ইউসুফ বিন সা’দ। এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।

সকালে ফজরের নামাজের পর বয়ান করেছেন ভারতের মোরসালিন, যার বাংলা তরজমা করেছেন মাওলানা ওসামা ইসলাম। আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান দেবেন মাওলানা ইউসুফ বিন সা’দ, এবং তার অনুবাদ করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। ইজতেমা ময়দানে খিত্তায় খিত্তায় ঈমান-আকিদার তালিম চলছে।

মোনাজাত উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য রেলওয়ে বিভাগ আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। দ্বিতীয় পর্বের ইজতেমায় ৪৯টি দেশের প্রায় দেড় হাজার মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা চলাকালে এখন পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে।

এর আগে, তাবলিগ জামাতের আলমি শুরার অনুসারীদের অংশগ্রহণে প্রথম পর্বের প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা