ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ইরানের ৯০ শতাংশ তেল রফতানি বন্ধের পাঁয়তারা যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:২৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:২৩:৪৬ পূর্বাহ্ন
ইরানের ৯০ শতাংশ তেল রফতানি বন্ধের পাঁয়তারা যুক্তরাষ্ট্রের
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল রফতানি ১০ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ তথ্য জানান। ইরান প্রতিদিন ১৫ থেকে ১৬ লাখ ব্যারেল তেল রফতানি করে, যা ১ লাখ ব্যারেলে নামানোর লক্ষ্য স্থির করেছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন। ২০১৭ সালে ইরানের তেল রফতানি যেখানে প্রায় ৩০ লাখ ব্যারেল ছিল, ২০১৯ সালে তা ৪ লাখ ব্যারেলে নেমে আসে। ট্রাম্পের সাম্প্রতিক নির্দেশনায় আবারও সেই নীতি কার্যকর করতে বলা হয়েছে, যা ইরানকে অর্থনৈতিক সংকটে ফেলবে বলে মনে করছেন বেসেন্ট।

ইরানের তেল রফতানি থেকে প্রাপ্ত আয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়নের অভিযোগও তোলেন বেসেন্ট। সম্প্রতি তিনটি ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি বিভাগ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চীন এবং ভারত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি তেল কিনলে তা সহ্য করা হবে না।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল রফতানি শূন্যে নামাতে পারবে না, যদি চীন এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বান আরাগচি বলেছেন, সর্বাধিক চাপের মধ্যে কোনো চুক্তি সম্ভব নয় এবং এটি হবে আত্মসমর্পণ।

২০২৫ সালের জানুয়ারিতে ইরান প্রতিদিন ৩২ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে। ওপেকের উৎপাদন কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নীতিতে খুব বেশি প্রভাবিত হবে না, কারণ জোটের কাছে ৫ লাখ ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ