ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

জন্মনিবন্ধনের কোনও ‘বাবা মা’ নেই: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১২:৫৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১২:৫৯:০৯ অপরাহ্ন
জন্মনিবন্ধনের কোনও ‘বাবা মা’ নেই: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত কার্যকরী হওয়া নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে, জন্মনিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “এটার কোনও মা-বাবা নেই। নিয়ম আছে কিন্তু কার্যকরভাবে বাস্তবায়ন হয় না।” তিনি উল্লেখ করেন, জন্মনিবন্ধন, এনআইডি এবং পাসপোর্টের ব্যবস্থা যেন নাগরিকদের সহজেই প্রাপ্য হয়, সেটি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, “বয়সের কোনো পার্থক্য না রেখেই, যে কেউ জন্মসনদ চাইলেই তা পেতে হবে। এক্ষেত্রে পয়সা দিলেও, না দিলেও যে সেবা পাওয়া উচিত, সেটা নিশ্চিত করতে হবে।” প্রধান উপদেষ্টা বলেন, সরকার কেবল নানা অজুহাত দেখাতে পারে না, তার পরিবর্তে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের এসব অধিকার নিশ্চিত করতে হবে।

ড. মুহাম্মদ ইউনূস পাসপোর্ট প্রক্রিয়া নিয়েও কথা বলেন, “পুলিশ ভেরিফিকেশন লাগবে কেন? এটি নাগরিক অধিকার, আমাদের আইন করেছে, এখন থেকে এই ভেরিফিকেশন লাগবে না।” এই নিয়মটি গ্রামে পৌঁছানোরও কথা বলেন তিনি, এবং এটিকে “হয়রানি” করার পরিবর্তে জনগণের সেবা হিসেবে গ্রহণ করতে হবে।

এছাড়া, প্রাথমিক শিক্ষায় করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের কার্যকরী নির্দেশনা প্রদান করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে