ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মানুষ যতবেশি নামাজের দিকে ধাবিত হবে সমাজ ততবেশি অপরাধমুক্ত হবে: ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:১১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:১১:২৮ অপরাহ্ন
মানুষ যতবেশি নামাজের দিকে ধাবিত হবে সমাজ ততবেশি অপরাধমুক্ত হবে: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ পবিত্র স্থান, যা মুসল্লিদের নামাজের প্রতি উৎসাহিত করে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে সাহায্য করে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মডেল মসজিদ ধর্মীয় মূল্যবোধ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এবং এখান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে। এ মসজিদে ৯৫০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ১২০ জন নারীর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম কর্নার, লাইব্রেরি ও এতিমখানা সহ নানা সুবিধা রয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বৈষম্যহীন সমাজ গঠনে দুর্নীতি পরিহার করা জরুরি।” ১৪ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ মডেল মসজিদ গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। চলতি মাসে এ প্রকল্পের আওতায় আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানসহ অন্যান্যরা বক্তব্য দেন। শেষে উপদেষ্টা মসজিদের ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা