ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ , ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে আহত ২ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম নীরবে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন ড. আহসান এইচ মনসুর শুরুতে যেসব এলাকায় পাওয়া যাবে ফ্যামিলি কার্ড বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি এ বছরের ফিতরা নির্ধারণ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির নাগরিক বিনা খরচে প্রবাসী কর্মীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেবে সরকার চাঁদপুরে চোরের হামলায় আহত প্রবাসীর স্ত্রী মারা গেছেন ভালোবেসে ২২ বছরের তরুণীকে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ আজ প্রকাশিত হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয়

ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার রশিদ: লতিফ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:২০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:২০:০২ অপরাহ্ন
ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার রশিদ: লতিফ
আফগানিস্তানের স্পিন তারকা রশিদ খানকে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের চেয়ে বড় ক্রিকেটার বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তার এই মন্তব্যে ক্রিকেটবিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা।

‘জিও নিউজ’-এর টক শো ‘হাসনা মানা হ্যায়’-এ রশিদ লতিফ বলেন, ‘রশিদ খানের হাত ধরেই আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছে। তার পারফরম্যান্স দলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমি দুঃখিত, তবে রশিদ খান এখন ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার।’

মাত্র ২৫ বছর বয়সেই রশিদ খান অসাধারণ বোলিং দক্ষতা দেখিয়েছেন। ৬টি টেস্টে ৪৫, ১১১ ওয়ানডেতে ১৯৮ এবং ৯৬ টি-টোয়েন্টিতে ১৬১ উইকেট নিয়ে ইতিমধ্যে তিনি বিশ্ব ক্রিকেটে শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে ওয়াসিম আকরাম ১০৪ টেস্টে ৪১৪ উইকেট এবং ৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেট নিয়ে সর্বকালের সেরা পেসারদের একজন। এছাড়া ১৯৯২ বিশ্বকাপ জয়ে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়।

রশিদ লতিফ আরও বলেন, ‘রশিদ খানের উচিত এখন আফগানিস্তানের টেস্ট ক্রিকেট উন্নয়নে মনোযোগী হওয়া এবং পাকিস্তানের বিপক্ষে বেশি টেস্ট খেলা।’

ক্রিকেটবিশ্বে লতিফের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করেন, রশিদ খান প্রতিভাবান হলেও ওয়াসিম আকরামের মতো কিংবদন্তির সমকক্ষ হতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তবে কেউ কেউ লতিফের সঙ্গে একমত, কারণ রশিদের নেতৃত্বে আফগানিস্তান একটি ক্রিকেট পরাশক্তি হয়ে উঠছে।

কমেন্ট বক্স