ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে নিহত ৪৩, অধিকাংশই নারী

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:৩২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:৩২:৪৯ অপরাহ্ন
মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে নিহত ৪৩, অধিকাংশই নারী
পেশাদার শ্রমিকদের ফেলে যাওয়া খনিটি থেকে উন্মুক্ত পদ্ধতিতে সোনার টুকরো তুলতে অনেকেই সেখানে নেমেছিলেন, এরপরই ধসের ঘটনা ঘটে।মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে নিহত ৪৩, অধিকাংশই নারীএরকম অতি সামান্য পরিমাণ সোনার জন্য মালির দরিদ্র মানুষজন প্রায়ই পরিত্যক্ত নানান খনিতে অবৈধভাবে নেমে পড়ে। মালির পশ্চিমাঞ্চলে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে ৪৩ জন নিহত হয়েছে বলে শ্রমিকদের এক ইউনিয়নের প্রধান নিশ্চিত করেছেন।সোনার পরিমাণ নির্ণয় ও পরিশোধনে নিয়োজিত শ্রমিকদের ইউনিয়ন ইউসিআরওএমের মহাসচিব তাউলে কামারার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার মালির কায়েস অঞ্চলের কেনেইবা শহরের কাছে ওই পরিত্যক্ত খনিতে দুর্ঘটনাটি হয়।

কামার জানান, পেশাদার শ্রমিকদের ফেলে যাওয়া খনিটি থেকে উন্মুক্ত পদ্ধতিতে সোনার টুকরো তুলতে শনিবার অনেকেই সেখানে নেমেছিলেন, এরপরই ধসের ঘটনা ঘটে।মালির খনি মন্ত্রণালয়ের এক মুখপাত্র দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। খনিটির অবস্থান কেনেইবা ও দাবিয়ার মধ্যে বলেও তিনি জানিয়েছেন।ঘটনাস্থলে থাকা মন্ত্রণালয়ের বিভিন্ন দল তাদের প্রতিবেদন না দেওয়ায় দুর্ঘটনা নিয়ে খুব বেশি কিছু বলতে রাজি হননি এ মুখপাত্র।পশ্চিম আফ্রিকাজুড়েই খালি হাত কিংবা হালকা যন্ত্রপাতি ব্যবহার করে একা বা দলবেঁধে খনি থেকে, বিশেষ করে পরিত্যক্ত খনি থেকে ধাতু তোলার চল আছে। সোনার মতো মূল্যবান ধাতুর চাহিদা ও দাম বাড়তে থাকায় সাম্প্রতিক বছরগুলোতে এভাবে খনিতে নামা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

অনিয়ন্ত্রিত পদ্ধতি ব্যবহার করায় এভাবে সোনা তুলতে গিয়ে দুর্ঘটনাও সেখানে প্রায়ই দেখা যায়। গত মাসের শেষের দিকে এরকমই এর দুর্ঘটনায় দক্ষিণপশ্চিম মালিতে নারী ও তিন শিশুসহ ১৩ অদক্ষ খনি শ্রমিক নিহতও হয়।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল