ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:৫১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:৫১:৫৯ অপরাহ্ন
রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, আসন্ন রমজান মাসে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সুলভ মূল্যে ব্রয়লার মুরগী, ডিম, দুধ এবং গরুর মাংস বিক্রি করা হবে। ঢাকাতেও ২৫টি স্থানে এসব পণ্য ন্যায্য দামে বিক্রি করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, ১ লা রমজান থেকে ২৮ শে রমজান পর্যন্ত ঢাকায় ব্রয়লার মুরগী, ডিম, দুধ এবং গরুর মাংস বিক্রি হবে। এসময় ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হবে।

এছাড়া, তিনি জানান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ইলিশ মৌসুমে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের অবদানকে সম্মান জানিয়ে সীমিত পর্যায়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফরিদা আখতার আরও বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন ইলিশ আহরণ ও বিক্রি বন্ধ থাকবে। প্রথমবারের মতো, ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা