ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল

হত্যা মামলা দিয়ে কেন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে : রুপা

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০২:০০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০২:০০:৩০ অপরাহ্ন
হত্যা মামলা দিয়ে কেন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে : রুপা
একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা প্রশ্ন তুলেছেন কেন হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। তিনি দাবি করেছেন, তাকে হত্যার মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারীর হত্যায় মিরপুর মডেল থানার মামলার রিমান্ড শুনানিতে তিনি এই প্রশ্ন তুলে তার বিচার দাবি করেন।

ফারজানা রুপা আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ যেভাবে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছে, তাহলে সেই উসকানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। তিনি আরও বলেন, "হত্যা মামলায় সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে, এই প্রশ্ন আমি বিচারকের কাছে রেখে গেলাম। আমি এর বিচার চাই।"

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার রিমান্ড আবেদন করেন এবং ঢাকার পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। ফারুকী বলেন, "যারা আন্দোলনের সময় উসকানি দিয়েছে, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।"

ফারজানা রুপা তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের ওপর এই ধরনের মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, "বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানি, কিন্তু কেন হত্যা মামলায় সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে?"

এসময় পিপি ফারুকী বলেন, "যারা এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে তারা অপরাধী এবং তাদেরও শাস্তি হবে।" তিনি আরও বলেন, ফারজানা রুপা এবং অন্য সাংবাদিকরা শেখ হাসিনার সরকারকে সহায়তা করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেন।

এবং পরে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ