ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভিসা-পাসপোর্টসহ আটক তিন

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ১১:৩৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ১১:৩৫:৪২ পূর্বাহ্ন
হবিগঞ্জে বিপুল পরিমাণ ভিসা-পাসপোর্টসহ আটক তিন
হবিগঞ্জে বিপুল পরিমাণ ভিসা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ জাল কাগজ তৈরি চক্রের তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।তিনজনের কাছ থেকে ৩৬টি ভিসার ফটোকপি, ২৬টি পাসপোর্ট, ১১০টি পাসপোর্ট ডেলিভারির স্লিপ ও ২০টি বিমানের টিকেটসহ ৪৯৫টি বিদেশগমন সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে।সেনাবাহিনী অভিযানে আটক তিনজনকে শুক্রবার (১ নভেম্বর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় মামলা দায়ের হবে।

আটকরা হলেন- হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার সাইদুল ইসলাম (৫৫), সদর উপজেলার বড় বহুলা গ্রামের ফরিদ মিয়া (৪৫) ও চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের আব্দুস সালাম (৪৯)।সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার সেনাবাহিনীর মেজর ইসরাফ আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের সদস্য সাইদুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদ ও সালামকে আটক করে আনা হয়েছে।

আটকরা সেনাবাহিনীকে জানান, তারা মোটা অংকের টাকা নিয়ে জাল জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরি ও জাতীয় পরিচয়পত্রের বয়স কমানো-বাড়ানোসহ নানারকম বেআইনি কাজ করে থাকেন। সরকারি কিছু কর্মচারীর সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।

উদ্ধার করা কাগজপত্রের মধ্যে রয়েছে ২৬টি পাসপোর্ট, ২৯টি জাতীয় পরিচয়পত্র, ১০টি পাসপোর্টের ডেলিভারি স্লিপ, ৪০টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১৩টি মেডিকেল রিপোর্ট, ৪২ জনের ৪৯টি ছবি, ২৪টি জাতীয় পরিচয়পত্র, ৩০টি ভিসার ফটোকপি, ১৮টি অঙ্গীকার নামা, ১০টি পাসপোর্টের ফটোকপি, ৬টি কোভিড ভ্যাকসিন সনদের ফটোকপি, ২৬টি ভিসার ফটোকপি, ১৩টি নিয়োগ বিজ্ঞপ্তি, ২০টি বিমানের টিকেট, ৪২টি নানারকম ফরম, ১০টি মানি রিসিভ ও ভিসার ফটোকপি, ২টি জন্ম সনদ, ১টি এবি ব্যাংকের চেক বই, ১টি এবি ব্যাংকের ভিসা কার্ড, ২টি জাতীয় পরিচয়পত্র, ১৭টি চালান ফরম, ১০০টি ডেলিভারি স্লিপ, ১টি লেজার বই, ১২টি পাসপোর্টের ফটোকপি, ৮টি পুলিশ ক্লিয়ারেন্স, ১৭টি পাসপোর্ট সংশোধনের ফরম, ১ সেট জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফরম ও কম্পিউটার ও প্রিন্টারসহ নগদ টাকা

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বাংলানিউজকে বলেন, ‘সেনাবাহিনী রাতে আটক তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা