ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

বাংলাদেশি কর্মীদের ভিসা সমস্যা সমাধানের আশ্বাস ইতালির উপমন্ত্রীর

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০১:০৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০১:০৪:২৫ অপরাহ্ন
বাংলাদেশি কর্মীদের ভিসা সমস্যা সমাধানের আশ্বাস ইতালির উপমন্ত্রীর
বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভিসা আবেদন দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ থেকে ইতালিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করতে এবং বৈধ অভিবাসন পথ সম্প্রসারণের বিষয়ে ইতালি সহযোগিতা করবে বলে জানান মারিয়া ত্রিপোদি।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইতালির দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং এ ব্যাপারে ইতালির মানবিক ও রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অপরদিকে, বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির বিষয়ে ইতালির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ইতালিতে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং এ খাতে ইতালির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ।

উভয় পক্ষ অনিয়মিত অভিবাসন, মানব পাচার এবং অভিবাসী শোষণ রোধে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন। ইতালির উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি বর্তমানে দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি কোনো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর।

গতকাল মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) আবুল হাসান মৃধা তাকে অভ্যর্থনা জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে