ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কুয়েটে নিষিদ্ধ থাকছে রাজনীতি

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৫:০৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৫:০৭:১৬ অপরাহ্ন
কুয়েটে নিষিদ্ধ থাকছে রাজনীতি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সিন্ডিকেটের ৯৮তম বিশেষ জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান এসব সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

এছাড়াও, জরুরি সভায় কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বহিষ্কার এবং বহিরাগতদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। আহতদের চিকিৎসার খরচ বহন করার পাশাপাশি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।

গত মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এর পর শিক্ষার্থীরা উপাচার্য, উপউপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়ে ক্লাস বর্জন করেন। বুধবার সকাল থেকে তারা কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ মিছিলসহ প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেন। এর ফলে উপাচার্যসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা