ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০২:০৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০২:০৯:৪৩ অপরাহ্ন
অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা
বাংলাদেশ আজ অতীতের চেয়ে আরও বেশি শক্তিশালী, উদ্যোমী ও সৃজনশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, "আমি অভিভূত ও বাকরুদ্ধ। জাতির কৃতি সন্তানদের সম্মান জানাতে পেরে আমরা সবাই আনন্দিত। নারী ফুটবল দল আমাদের জাতিকে বিশেষভাবে সম্মানিত করেছে, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।"

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, "এর মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের সামনে সুযোগ এসেছে নতুন করে দেশ গড়ার।"

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের একুশে ফেব্রুয়ারি নতুন তাৎপর্য বহন করছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, "একুশে ফেব্রুয়ারি আত্মপরিচয়ের প্রতীক। ১৯৫২ সালে রাষ্ট্রভাষার জন্য ছাত্রসমাজের আত্মত্যাগ আমাদের স্বাধিকার চেতনার অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি করেছিল। সেই চেতনা আজও আমাদের পথ দেখায়।"

বর্তমান প্রজন্মের আত্মবিশ্বাসের কথা তুলে ধরে তিনি বলেন, "আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যোমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের তুলনায় দুঃসাহসী। তারা শুধু নতুন বাংলাদেশ নয়, নতুন পৃথিবী গড়তেও চায়।"

তিনি আরও বলেন, "ঘুনে ধরা সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তরুণরা নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতায় পৃথিবীর সব সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, স্বপ্ন দেখার ও তা বাস্তবায়নের সুযোগ নিশ্চিত হবে। মানুষের জীবনযাত্রা এমনভাবে গড়ে তোলা হবে যাতে পৃথিবীর অস্তিত্ব কোনোভাবেই বিপন্ন না হয়।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে